চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নম্বর উত্তর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা দেখা যাচ্ছে। বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা। স্থানীয় পর্যায়ে তাঁদের নিয়ে আলোচনাও চলছে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বেশ আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান আখন, ২নং উত্তর আলগী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নজির দেওয়ান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচিত ইব্রাহিম খলিল শামীম।
তবে এর বাহিরে আরো অনেকেই বিএনপি থেকে মনোনয়ন জন্য ব্যাক্তিগত জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন এবং অনেকেই নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভাবছেন। তবে এখনো নির্বাচন নিয়ে তাদের কোন দৃশ্যমান্য কার্যক্রম দেখা যাচ্ছে না।
সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ উদ্যোগে ভোটারদের সঙ্গে দেখা করছেন, এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং বিভিন্ন বাজারে গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাঁরা স্থানীয় মানুষের মতামত, সমর্থন ও দোয়া চাইছেন।
তবে নির্বাচনে কে চূড়ান্তভাবে প্রার্থী হবেন, তা পুরাপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। তা নির্ভর করবে তাঁদের নিজ সিদ্ধান্ত এবং নির্বাচনী প্রক্রিয়ার ওপর।পাশাপাশি দলীয় মনোয়ন কাকে দেওয়া হয় সেটিও দেখার বিষয়।
বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী খোরশেদ আলম কোতোয়াল জানান, ব্যক্তি উদ্যোগে সমাজে যেটুকু সেবা দেওয়া সম্ভব, চেয়ারম্যান হিসেবে রাষ্ট্রের দায়িত্ব বা প্রতিনিধির ক্ষমতায় থাকলে সেই সেবাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব বলে তিনি মনে করেন। এজন্য ইউপি নির্বাচন করতে চান এবং তার মাধ্যমে জনগণের সেবা করতে চান।
দলীয় মনোনয়ন বিষয়ে জানতে চাইলে, তিনি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সাংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের রাজনৈতিক প্রজ্ঞার প্রতি গভীর আস্থা প্রকাশ করেন।
তিনি আশাবাদী যে বিগত দিনের রাজনৈতিক ভূমিকা ও জনপ্রিয়তার বিচারে দল তাঁকে পছন্দ করবে। তবে দল অন্য কাউকেও যদি সমর্থন দেয়, তিনি দলের সিদ্ধান্ত মেনে নিয়ে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করবেন।
স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম খলিল শামীম তাঁর বাবা সাবেক স্বর্ণপদক প্রাপ্ত ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুর রহমানের সততা, আদর্শ ও ঐতিহ্যের কথা তুলে ধরেন। বাবার রেখে যাওয়া সুনাম ও মানুষের ভালোবাসাকে ধারণ করে আগামী দিনে ইউনিয়নবাসীর পাশে থেকে জনসেবা করার কথা জানান।এবং একটি ন্যায় ইনসাফ ভিত্তিক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান।
এবং অন্যান্য প্রার্থীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।পাশাপাশি ভোটারদের বিভিন্ন মতামত ও প্রত্যাশা জানতে চাচ্ছেন এবং ভোটারদের বিভিন্ন আশ্বাস দিচ্ছেন।
উত্তর আলগী ইউনিয়নের আসন্ন নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের এই তৎপরতায় স্থানীয় পর্যায়ে নির্বাচনী আলোচনাও বাড়ছে। ভোটারদের প্রত্যাশা, এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং জনকল্যাণমূলক কার্যক্রম আগামী দিনের নির্বাচনী আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।
বিষয় : নির্বাচন স্থানীয় নির্বাচন চাঁদপুর

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে