বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

নজরুল বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
হামলাকারীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীদের দাবির মুখে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল টুর্নামেন্ট চলাকালে বাউন্ডারির বাইরে বল যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হল, সামাজিক বিজ্ঞান অনুষদ ও কলাভবন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, কলাভবনের সামনে ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে ইংরেজি, লোকপ্রশাসন ও চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালান। এতে ওই তিন বিভাগের রবিউল, সাকিব, রাফি ও রোমান নামের চার শিক্ষার্থী গুরুতর আহত হন।

এই হামলার প্রতিবাদে ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মসূচিতে ‘নজরুলের আঙিনায়, সন্ত্রাসের ঠাঁই নাই’, ‘গ্যাং কালচার বন্ধ হোক’, ‘সন্ত্রাসীদের ক্যাম্পাসে ঠাঁই নাই’ ও ‘আমার ভাইয়ের রক্তের হিসাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

পরে মানববন্ধনে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ঘটনার পরদিনই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ করছে। তদন্তের নিরপেক্ষতা নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একজন শিক্ষককে কমিটিতে রাখা হয়েছে। এ ছাড়া সুষ্ঠু তদন্তের স্বার্থে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট বিভাগগুলোকে এই কমিটির বাইরে রাখা হয়েছে।

ক্যাম্পাসে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, এই অবর্ণনীয় ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা নিশ্চিতভাবে সর্বোচ্চ শাস্তি পাবে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


নজরুল বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীদের দাবির মুখে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন।শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল টুর্নামেন্ট চলাকালে বাউন্ডারির বাইরে বল যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হল, সামাজিক বিজ্ঞান অনুষদ ও কলাভবন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।অভিযোগ রয়েছে, কলাভবনের সামনে ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে ইংরেজি, লোকপ্রশাসন ও চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালান। এতে ওই তিন বিভাগের রবিউল, সাকিব, রাফি ও রোমান নামের চার শিক্ষার্থী গুরুতর আহত হন।এই হামলার প্রতিবাদে ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মসূচিতে ‘নজরুলের আঙিনায়, সন্ত্রাসের ঠাঁই নাই’, ‘গ্যাং কালচার বন্ধ হোক’, ‘সন্ত্রাসীদের ক্যাম্পাসে ঠাঁই নাই’ ও ‘আমার ভাইয়ের রক্তের হিসাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা।পরে মানববন্ধনে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ঘটনার পরদিনই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ করছে। তদন্তের নিরপেক্ষতা নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একজন শিক্ষককে কমিটিতে রাখা হয়েছে। এ ছাড়া সুষ্ঠু তদন্তের স্বার্থে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট বিভাগগুলোকে এই কমিটির বাইরে রাখা হয়েছে।ক্যাম্পাসে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, এই অবর্ণনীয় ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা নিশ্চিতভাবে সর্বোচ্চ শাস্তি পাবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত