শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

চান্দিনার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুইজনকে অর্থদণ্ড

চান্দিনার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুইজনকে অর্থদণ্ড
চান্দিনায় অবৈধ ড্রেজার মেশিন | ছবি: ওসমান গনি

কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসি ইউনিয়নে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পৃথক দুটি মামলায় দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাঁদের অর্থদণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন এবং কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে ফেলার ফলে জমির উর্বরতা হ্রাস ও ভূমির শ্রেণি পরিবর্তনের ঝুঁকি তৈরি হয়। এসব কর্মকাণ্ড পরিবেশ ও কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয়।

পরিবেশ, কৃষিজমি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একই সঙ্গে আইন মেনে চলার পাশাপাশি পরিবেশ ও কৃষিজমি সংরক্ষণে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


চান্দিনার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুইজনকে অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image
কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসি ইউনিয়নে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পৃথক দুটি মামলায় দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাঁদের অর্থদণ্ড দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন এবং কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে ফেলার ফলে জমির উর্বরতা হ্রাস ও ভূমির শ্রেণি পরিবর্তনের ঝুঁকি তৈরি হয়। এসব কর্মকাণ্ড পরিবেশ ও কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয়।পরিবেশ, কৃষিজমি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।একই সঙ্গে আইন মেনে চলার পাশাপাশি পরিবেশ ও কৃষিজমি সংরক্ষণে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত