বুধবার, ০৬ মে ২০২৬
The Dhaka News Bangla

নোয়াখালীতে ছাত্রদলের কেন্দ্রীয় সম্পাদক ও ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

নোয়াখালীতে ছাত্রদলের কেন্দ্রীয় সম্পাদক ও ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
নোয়াখালীতে ছাত্রদলের কেন্দ্রীয় সম্পাদক ও ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

সদ্য ঘোষিত নোয়াখালী জেলা ছাত্রদলের ৩৭ সদস্য বিশিষ্ট কমিটিকে প্রত্যাহার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা সড়কের টায়ার জ্বালিয়ে কিছুক্ষণ অবরোধ করে রাখে। পরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত কমিটি থেকে বিভিন্ন পর্যায়ের ১০ জন নেতা পদত্যাগ করেন।

সোমবার দুপুরে মাইজদী জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে টাউন হল মোড়ে বিক্ষোভ সমাবেশ, টায়ারে আগুন, সড়ক অবরোধ ও পরে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভকারী নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের বাড়ি নোয়াখালীতে হওয়ায় তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে দলীয় স্বার্থের উদ্যোগে গিয়ে নিজের ব্যক্তিগত স্বার্থ আদায় করে আসছেন। নিজের লোকদের যোগসাজশে যখন ইচ্ছে হয়েছে জেলার যেকোনো পর্যায়ের কমিটি বিলুপ্ত এবং ঘোষণা করেছেন। 

তারা অভিযোগ করে বলেন, গত ২ মে রাতে কেন্দ্র থেকে ৩৭ সদস্য বিশিষ্ট নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। যেখানে পদ পাওয়া বেশিরভাগ সদস্যের ছাত্রত্ব নেই, অনেকেই রয়েছেন বিবাহিত, অষ্টম শ্রেণি পাশ রয়েছেন কয়েকজন। 

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের ঘোষিত জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কয়েকজন সিনিয়রকে নামমাত্র এই কমিটিতে রাখা হয়েছে, উদ্দেশ্য তাদেরকে অপমান করা। তাই ওইসব নেতৃবৃন্দ সহ ১০ জন কমিটি থেকে পদত্যাগ করেছেন। দ্রুত কেন্দ্রীয় ছাত্রদলের কাছে তাদের পদত্যাগ পত্র প্রেরণ করা হবে।

নেতাকর্মীরা অভিযোগ করে আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট করে বহিষ্কার হওয়া হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আরেফিন আলীকে বর্তমান জেলা কমিটির সহ-সভাপতি করা হয়েছে। নাসিরের এমন কর্মকাণ্ডে ত্যাগী নেতারা দলের রাজনীতি করার আগ্রহ হারাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে এই ব্যক্তিগত পকেট কমিটি বিলুপ্ত করে যোগ্য নেতৃত্ব দেওয়া নেতাদের নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা করার জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বিষয় : নোয়াখালী বিক্ষোভ ছাত্রদল

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ০৬ মে ২০২৬


নোয়াখালীতে ছাত্রদলের কেন্দ্রীয় সম্পাদক ও ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image
সদ্য ঘোষিত নোয়াখালী জেলা ছাত্রদলের ৩৭ সদস্য বিশিষ্ট কমিটিকে প্রত্যাহার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা সড়কের টায়ার জ্বালিয়ে কিছুক্ষণ অবরোধ করে রাখে। পরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত কমিটি থেকে বিভিন্ন পর্যায়ের ১০ জন নেতা পদত্যাগ করেন।সোমবার দুপুরে মাইজদী জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে টাউন হল মোড়ে বিক্ষোভ সমাবেশ, টায়ারে আগুন, সড়ক অবরোধ ও পরে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারী নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের বাড়ি নোয়াখালীতে হওয়ায় তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে দলীয় স্বার্থের উদ্যোগে গিয়ে নিজের ব্যক্তিগত স্বার্থ আদায় করে আসছেন। নিজের লোকদের যোগসাজশে যখন ইচ্ছে হয়েছে জেলার যেকোনো পর্যায়ের কমিটি বিলুপ্ত এবং ঘোষণা করেছেন। তারা অভিযোগ করে বলেন, গত ২ মে রাতে কেন্দ্র থেকে ৩৭ সদস্য বিশিষ্ট নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। যেখানে পদ পাওয়া বেশিরভাগ সদস্যের ছাত্রত্ব নেই, অনেকেই রয়েছেন বিবাহিত, অষ্টম শ্রেণি পাশ রয়েছেন কয়েকজন। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের ঘোষিত জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কয়েকজন সিনিয়রকে নামমাত্র এই কমিটিতে রাখা হয়েছে, উদ্দেশ্য তাদেরকে অপমান করা। তাই ওইসব নেতৃবৃন্দ সহ ১০ জন কমিটি থেকে পদত্যাগ করেছেন। দ্রুত কেন্দ্রীয় ছাত্রদলের কাছে তাদের পদত্যাগ পত্র প্রেরণ করা হবে।নেতাকর্মীরা অভিযোগ করে আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট করে বহিষ্কার হওয়া হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আরেফিন আলীকে বর্তমান জেলা কমিটির সহ-সভাপতি করা হয়েছে। নাসিরের এমন কর্মকাণ্ডে ত্যাগী নেতারা দলের রাজনীতি করার আগ্রহ হারাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে এই ব্যক্তিগত পকেট কমিটি বিলুপ্ত করে যোগ্য নেতৃত্ব দেওয়া নেতাদের নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা করার জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত