দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ সময় বুধবার রাত প্রায় সাড়ে ৪টার দিকে ইরান থেকে মিসাইল নিক্ষেপের তথ্য জানায়।
ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে মিসাইলের প্রভাবে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। একই সঙ্গে, ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেম এবং পশ্চিমতীরের কিছু অংশেও সাইরেন বাজছে।
এর আগে, লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন স্থানে রকেট নিক্ষেপ করেছে। সেই সময় ইরান থেকেও মিসাইল ছোড়া হয়েছিল।
বিষয় : ইরান ইসরায়েল যুদ্ধ ইরানের খবর যুদ্ধ

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে