বুধবার, ০৬ মে ২০২৬
The Dhaka News Bangla

মুন্সীগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মুন্সীগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ
মুন্সীগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পলাশপুর গ্রাম হতে হাত-পা বাঁধা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু হোসাইন (৭) । সে ডুলিহাটা গ্রামের মোঃ জুয়েল এর ছেলে এবং আড়িয়ল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র।


জানা গেছে, গত শুক্রবার (২৩ মে) বিকাল ৪টার দিকে খেলাধুলা করার জন্য বাড়ি হতে বের হয় শিশু হোসাইন। পরে সে বাড়িতে না ফেরায় নিহতের পরিবার আত্মীয় স্বজন খোঁজা খুঁজির এক পর্যায়ে জানতে পারে মৃতের প্রতিবেশী চাচা আরিয়ান ওরফে মাহিম (২০) নিহত শিশু হোসাইনকে বাই সাইকেলে ঘুরতে নিয়ে গিয়েছিল। পরে আরিয়ান ওরফে মাহিম (২০) এর বাড়িতে গিয়ে তাকে না পেয়ে নিহত শিশুর পরিবারের লোকজন নারায়ণগঞ্জে গিয়ে বিষয়টি আরিয়ান ওরফে মাহিম এর মাকে জানালে আরিয়ান ওরফে মাহিম (২০) তার মায়ের কাছে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে হোসাইনের হাত-পা বেঁধে শ্বাস রোধ করে হত্যা করে মৃতদেহ টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশ পুর পেশকার বাড়ীর ক্বারী সাহেব এর জঙ্গলে ফেলে রেখেছে। পরে মৃতের বাবাসহ স্থানীয় লোকজন ঘটনাটি টঙ্গিবাড়ী থানা পুলিশকে অবহিত করে। 
টঙ্গিবাড়ী থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসামী আরিয়ান ওরফে মাহিম (২০) কে আটক করে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে মৃত হোসাইন (৭) এর মৃতদেহ হাত-পা বাঁধা অবস্থায় আজ রবিবার (২৫ মে) সকাল সাড়ে  ৬ টার দিকে উদ্ধার করে।


এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম দ্যা ঢাকা নিউজকে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ঘাতক মাহিম জানিয়েছে তার সাথে নিহতের মাঝেমধ্যে ঝগড়া হতো যার জন্য সে তাকে খুন করেছে।

বিষয় : হত্যা শিশু

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ০৬ মে ২০২৬


মুন্সীগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৫

featured Image
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পলাশপুর গ্রাম হতে হাত-পা বাঁধা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু হোসাইন (৭) । সে ডুলিহাটা গ্রামের মোঃ জুয়েল এর ছেলে এবং আড়িয়ল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র।জানা গেছে, গত শুক্রবার (২৩ মে) বিকাল ৪টার দিকে খেলাধুলা করার জন্য বাড়ি হতে বের হয় শিশু হোসাইন। পরে সে বাড়িতে না ফেরায় নিহতের পরিবার আত্মীয় স্বজন খোঁজা খুঁজির এক পর্যায়ে জানতে পারে মৃতের প্রতিবেশী চাচা আরিয়ান ওরফে মাহিম (২০) নিহত শিশু হোসাইনকে বাই সাইকেলে ঘুরতে নিয়ে গিয়েছিল। পরে আরিয়ান ওরফে মাহিম (২০) এর বাড়িতে গিয়ে তাকে না পেয়ে নিহত শিশুর পরিবারের লোকজন নারায়ণগঞ্জে গিয়ে বিষয়টি আরিয়ান ওরফে মাহিম এর মাকে জানালে আরিয়ান ওরফে মাহিম (২০) তার মায়ের কাছে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে হোসাইনের হাত-পা বেঁধে শ্বাস রোধ করে হত্যা করে মৃতদেহ টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশ পুর পেশকার বাড়ীর ক্বারী সাহেব এর জঙ্গলে ফেলে রেখেছে। পরে মৃতের বাবাসহ স্থানীয় লোকজন ঘটনাটি টঙ্গিবাড়ী থানা পুলিশকে অবহিত করে। টঙ্গিবাড়ী থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসামী আরিয়ান ওরফে মাহিম (২০) কে আটক করে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে মৃত হোসাইন (৭) এর মৃতদেহ হাত-পা বাঁধা অবস্থায় আজ রবিবার (২৫ মে) সকাল সাড়ে  ৬ টার দিকে উদ্ধার করে।এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম দ্যা ঢাকা নিউজকে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ঘাতক মাহিম জানিয়েছে তার সাথে নিহতের মাঝেমধ্যে ঝগড়া হতো যার জন্য সে তাকে খুন করেছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত