ডেস্ক নিউজ ||
শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের তুলনা করে তাঁকে অবৈধভাবে ক্ষমতায় থাকার অভিযোগ তোলার পর নাহিদ ইসলামের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ জন্য তাঁকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে পদত্যাগের মাধ্যমে নৈতিকতার প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ দাবি জানান।পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, জামায়াতের প্রক্সি সংগঠনের সভাপতি নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন।নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, বিএনপিকে অবৈধ মনে করলে সেই দলের নেতৃত্বাধীন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব পালন কতটা যৌক্তিক।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শেখ হাসিনার সঙ্গে তুলনা করে অবৈধ বলার আগে নাহিদ ইসলামের সংসদ থেকে পদত্যাগ করা উচিত ছিল।রাশেদ খাঁনের ভাষ্য, পদত্যাগ না করে বিএনপি সরকারকে অবৈধ আখ্যা দেওয়ায় নাহিদ ইসলামের অবস্থানের নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে।পোস্টের শেষাংশে রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, নাহিদ ইসলাম আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করে নিজের নৈতিক অবস্থানের প্রমাণ দেবেন। পাশাপাশি রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসমর্থন প্রমাণের আহ্বানও জানান তিনি।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত